বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আজাদ (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার রাত ৮টার দিকে উপজেলার নাটিমা-জাগুসা মাঠের কাঠি ফ্যাক্টরির পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ মহেশপুর উপজেলার মুড়োতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, রাতে আজাদ মোটরসাইকেল নিয়ে নাটিমা থেকে জাগুসার দিকে যাচ্ছিলো। পথে কাঠি ফ্যাক্টরির কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়।

বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।