বেনাপোল সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে আটক ৬

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে ৬ জন বাংলদেশিকে বুধবার সকালে আটক করেছে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল।
বিজিবি যশোর ব্যাটালিয়ন-৪৯ অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা বিওপিতে কর্মরত সুবেদার আব্দুল গনি অভিযান চালান। এ সময় ৩ জন পুরুষ,২ জন নারী ও ১ টি শিশু ভারত সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবির টহল দল তাদের ধাওয়া করে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে এবং কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
আটকরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার থানার মাটাইন গ্রামের মৃত মেঘের ছেলে আনন্দ সূত্রধর, আনন্দ সূত্রধরের স্ত্রী ভানু রানী ও ছেলে প্রসেনজিৎ সূত্রধর,প্রসেনজিৎ সূত্রধরের স্ত্রী প্রীতি সূত্রধর এবং নড়াইলের ধুন্দা গ্রামের মৃত আফসার শেখের ছেলে আব্দুল জব্বার ও যশোরের শার্শা থানার বড়কালীন গ্রামের জাহাঙ্গীর শেখের স্ত্রী রিনা খাতুন। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সেপার্দ করেছে বিজিবি।