বেনাপোল বন্দর পরিদর্শনে নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

0

বেনাপোল( যশোর)সংবাদদাতা ॥ নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।পরিদর্শন শেষে দুপুরে প্যাসেঞ্জার্স টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা করেন তিনি।

সভায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সভাপতিত্বে যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ, বন্দরের পরিচালক শামিম হোসেনসহ কাস্টমস, ইমিগ্রেশন, পুলিশ, বিজিবি, শ্রমিক নেতা ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, অভিগমন প্রক্রিয়া সহজীকরণ ও বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি

নিয়ে আলোচনা করেন। তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এরআগে সকালে তিনি বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার্স টার্মিনালে পৌঁছালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানসহ (অতিরিক্ত সচিব) সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।