বেনাপোল পৌর গেট শহীদ আব্দুল্লাহ নামকরণের দাবি স্মরণসভায়

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বেনাপোলের আব্দুল্লাহসহ সকল শহীদের স্মরণে শার্শায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেনাপোল পৌর গেটকে শহীদ আব্দুল্লাহ গেট নামকরণের দাবি করা হয়।
শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাও. আজিজুর রহমান, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির, বেনাপোলের শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, মাস্টার আব্দুল মান্নান, ছাত্রনেতা আবুজার গিফারী,মোহায়মিনুল সাগর, শহীদ আব্দুল্লাহর সহপাঠী বন্ধু সাজেদুর রহমান শিপন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হাসান, সেক্রেটারি মাও. মিজানুর রহমান, বেনাপোল পৌর জামায়াতের সেক্রেটারি মাও. ইউছুপ আলীসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুধী ও সাধারণ ছাত্রবৃন্দ। স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা শহীদ আব্দুল্লাহকে স্মরণ রাখতে বেনাপোল পৌর গেটকে শহীদ আব্দুলাহ গেট নামকরণের জোর দাবি জানানো হয়।