বেনাপোলে ৬২ কেজি গাঁজাসহ আটক ৩

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা॥ বেনাপোল সীমান্ত থেকে র‌্যাবের অভিযানে ৬২ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় র‌্যাবের সহযোগিতা করে ৪৯ বিজিবি। শুক্রবার সকালে র‌্যাব ও যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বাহাদুপুর সীমান্তে ১২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে যৌথ অভিযান চালিয়ে বাহাদুরপুর গ্রাম থেকে গাঁজাসহ তাদের আটক করে। আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে জসিম (৩৮), একই গ্রামের জাকিরের ছেলে সাগর (৩৫), দুর্গাপুর গ্রামের মমিনের ছেলে ইমরান (২৯)।
মাদক উদ্ধার অভিযানে নেতৃত্বে থাকা র‌্যাব- ৬’র ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইটু.লে. মো. রাসেল ও বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার নিতিশ চন্দ্র জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে মাদকের চোরাচালান হচ্ছে। পরে অভিযান চালিয়ে মাদক ও পাচারকারীদের আটক করা হয়।