বেনাপোলে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোলে গত রোববার পৃথক অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছেন র‌্যাব সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার রাতে র‌্যাব সদস্যরা বেনাপোলের শাখারীপোতা বাজারে অভিযান চালান। এ সময় তারা ৪৮ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেন। মনিরুল ইসলাম ধান্যখোলা গ্রামের মৃত নজরুল ফকিরের ছেলে। একইদিন রাতে বেনাপোলের ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেন র‌্যাব সদস্যরা। এরা হলেন, ভবেরবেরড় পশ্চিমপাড়ার মৃত সালাউদ্দিনের ছেলে মাসুম শেখ (২৫) ও মৃত শামছুল ব্যাপারীর ছেলে আবুল বাশার (৪৮)।