বেনাপোলে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

0

বেনাপোল(যশোর)সংবাদদাতা॥ বেনাপোলে এক বিএনপি নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান এ এস এম মাহবুবুলের (আলমগীর) গাতিপাড়া মসজিদ সংলগ্ন বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে এ এস এম মাহবুবুল (আলমগীর) বলেন, মানুষের কল্যাণে কাজ করায় বিগত ১৫-১৬ বছর ধরে নানা হামলা ও মামলার শিকার হয়েছি। সাধারণ মানুষের পাশে থাকার জন্যে আমার এই কর্মকাণ্ড অনেকের পছন্দ হচ্ছে না। আমাকে ভয়ভীতি দেখানোর জন্যে বাড়ির সামনে এই বোমা হামলা চালানো হয়েছে।
ঘটনার পরপরই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।