বেনাপোলে কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন আজ

0

বেনাপোল(যশোর)সংবাদদাতা॥ বেনাপোল বন্দরে দীর্ঘ প্রতীক্ষিত ভারতের পেট্রাপোল বন্দর ঘেঁষে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালের কার্যক্রম আজ ১৪ নভেম্বর সকাল ১১ টায় উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন টার্মিনালের উদ্বোধন করবেন।
এই কার্গো ভেহিকেল টার্মিনালটি ৪১ একর জমির ওপরে ৩শ ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। জমি অধিগ্রহণ বাবদ ১০৯ কোটি ও নির্মাণ কাজ বাবদ ২২০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়।