বেনাপোলের আমড়াখালী এক দিনে সোনার বার মদ গাঁজাসহ আটক

0

বেনাপোল  সংবাদদাতা ।। যশোরের শার্শার বেনাপোলের আমড়াখালী বিজিবি’র চেক পোস্টে গতকাল আলাদাভাবে ৪ কোটি টাকার সোনার বার, বিদেশি মদ ও গাঁজাসহ তিন জন আটক হয়েছে। নিয়মিত তল্লাশিকালে এগুলো আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

এদিন দুপুরে ৪৯ বিজিবি যশোরের জোয়ানরা ১৯টি সোনার বারসহ এক জনকে আটক করেন।

আটক মাহফুজ উল্লাহ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে।

আটক সোনার দাম সাড়ে ৪ কোটি টাকা বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী  জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে যশোর হতে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সন্দেহভাজন মাহফুজ উল্লাহকে জিজ্ঞাসাবাদ করলে তার দেহে ১৯টি সোনার বার থাকার কথা স্বীকার করেন। পরে ওই সোনা উদ্ধার করা হয়। আটককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সোনার বারগুলো সরকারি কোষাগারে জমা করা হবে।