বি.সরকার ঘূর্ণায়মান রঙ্গমঙ্গে পরিবেশিত হলো ‘বরণ’

0

স্টাফ রিপোর্টার ॥ নাটকের মাধ্যমে বরণ করে নেওয়া হলো যশোর ইনস্টিটিউট নেতৃবৃন্দকে। শুক্রবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী বি.সরকার ঘূর্ণায়মান রঙ্গমঙ্গে চঞ্চল কুমার সরকারের নির্দেশানয় নাটক ‘বরণ’ পরিবেশিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও যশোর ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু,সহ-সভাপতি অ্যাড.মো.ইসহক, অ্যাড.আবু সেলিম রানা, অ্যাড.মোয়াজ্জেম হোসেন টুলু, সহ-সাধারণ সম্পাদক রওশন আরা রাশু, অ্যাড.শাহরিয়ার বাবু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদের সম্পাদক আব্দুর রহমান কিনা প্রমুখ।