‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের জন্যে যশোরে বাছাই সম্পন্ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ ৪৭তম ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২২-এ অংশ গ্রহণের লক্ষ্যে যশোর জেলা বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থায় আয়োজনে সোমবার শামস্-উল-হুদা স্টেডিয়ামের আামেনা খাতুন প্যাভেলিয়নে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ক্রিড়া শিক্ষা সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। সভাপতিত্ব করেন জেলা দাবা পরিষদের সভাপতি শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থায় সহ-সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, দাবা পরিষদের সম্পাদক সাহিদ হোসেন, লাল বাবু। আরও বক্তব্য রাখেন, আজিজুল ইসলাম শুকুর প্রমুখ। ৩৫ জন এই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পল্লব সাহা প্রথম, টিপু সুলতান দ্বিতীয় ও ফিরোজ হোসেন তৃতীয় স্থান লাভ করেন।