বিয়ে ভেঙে যাওয়ার শঙ্কায় কিশোরীর আত্মহত্যা

0

ফুলতলা (খুলনা) অফিস॥ বিয়ে ভেঙে যাওয়ায় আশঙ্কায় ফাতেমা বেগম (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটে রবিবার সন্ধ্যায় ফুলতলার দামোদর জমাদ্দার পাড়ায়। সে ওই গ্রামের মাসুদ রানার মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঢাকার কর্মরত এক ছেলের সাথে কিশোরী ফাতেমার বিয়ে ঠিক হয়। বাগদানের নিদর্শন হিসেবে নাক ফুলও পরিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগও হতো। কিন্তু মোবাইল ফোনে ছেলে পক্ষ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। অপরদিকে বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় রবিবার সন্ধ্যায় ফাতেমা ঘরের আড়ার সাথে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দ্রুত তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সোমবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।