বিশ্বকাপ সেমিফাইনাল: পিকফোর্ডের দুর্দান্ত সেভে লিড ধরে রেখেছে ইংল্যান্ড

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা।

0
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনাল
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে ইংল্যান্ডের হয়ে ম্যাচের প্রথম গোলটি করছেন অ্যান্থনি গর্ডন-রয়টার্স

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ : ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে থাকার পর আর্জেন্টিনার একের পর এক আক্রমণ সামলে লিড ধরে রেখেছে ইংল্যান্ড। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা। ৬১ মিনিটে লিওনেল মেসি বল নিয়ে ইংল্যান্ডের বক্সে ঢুকে পড়লে মুহূর্তের জন্য চাপে পড়ে ইংলিশ রক্ষণ। তবে শেষ পর্যন্ত বিপদমুক্ত হতে সক্ষম হয় তারা।

৬৪ মিনিটে আর্জেন্টিনা প্রথম পরিবর্তন আনে। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের পরিবর্তে মাঠে নামেন নিকোলাস গনসালেস। এরপর আক্রমণের ধার আরও বাড়ানোর চেষ্টা করে আলবিসেলেস্তেরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনাল
গোলের পর উদযাপনে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন। বিশ্বকাপে এটি তার প্রথম গোল। ছবি: রয়টার্স

৬৯ মিনিটে ম্যাচের অন্যতম সেরা সুযোগ পায় আর্জেন্টিনা। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে নিকোলাস গনসালেস কাছ থেকে হেড নিলে অসাধারণ দক্ষতায় বল ফিরিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার দুর্দান্ত সেভে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা।

এর আগে ৬৭ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। মরগান রজার্সের উদ্যোগে তৈরি হওয়া আক্রমণে ডেকলান রাইসের সামনে সুযোগ এলেও তার ক্রস/শট সহজেই ধরে ফেলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

ম্যাচের ৭০ মিনিটে এসে বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ড রক্ষণ সামলে দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার কৌশল নিয়েছে। শেষ ২০ মিনিটে ম্যাচের উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।