বিশ্বকাপ ড্র: কে কোন পটে

0

লোকসমাজ ডেস্ক॥ ফিফার সবশেষ র‌্যাঙ্কিং প্রকাশের কিছুক্ষণ পরই জানিয়ে দেয়া হয়েছে কাতার বিশ্বকাপ ড্রয়ের কোন পটে থাকবে কোন দল। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হয়েছে চার পটের দলগুলো।কাতারে হতে যাওয়া এবারের বিশ্বকাপ আগামী ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। দোহায় বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় শুরু হবে আসরের ড্র। বিশ্বসেরার লড়াই মাঠে গড়াতে বাকি আর ২৩৪ দিন।
৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি থাকবে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে। ইউরোপের বাকি থাকা প্লে-অফের লড়াই স্থগিত আছে ইউক্রেইনের যুদ্ধের কারণে। আগামী জুনে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের; এ ম্যাচের জয়ী দল বিশ্বকাপের মূল পর্বে খেলার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে ওয়েলসের। আয়োজক কাতার থাকবে গ্রুপ ‘এ’-তে। গ্রুপ গুলোর বাকি সব দল চূড়ান্ত হবে ড্রয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলো জায়গা পেয়েছে ১ থেকে ৪ নম্বর পটে। কেবল ভিন্নতা কাতারের ক্ষেত্রে। এখানেও তারা ১ নম্বর পটে স্বাগতিক হওয়ায়।


আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ দল অংশ নেবে মূল পর্বে। এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল থাকবে না। ব্যাতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল থাকবে না।