মালয়েশিয়ায় নিহত চুড়ামনকাটির পারভেজের দাফন সম্পন্ন

0
পারভেজ ইসলাম (২৪) ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি॥ মালয়েশিয়ায় নিহত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের পারভেজের দাফন নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে ওই গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি দোগাছিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

জানাজায় উপস্থিত ছিলেন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিহতের ভাই শাহজালাল জানান, মালয়েশিয়ায় পারভেজের লাশের সকল তথ্য সম্পন্ন করে ২৯ অক্টোবর রাতে লাশ বাড়িতে পৌঁছায়। শুক্রবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এদিকে, লাশ বাড়িতে পৌঁছানোর পর এক হৃদয় বিদারক দৃশ্যর সৃষ্টি হয়। পারভেজের মরদেহ এক নজর দেখার জন্য হাজার হাজার নারী পুরুষ ভিড় জমায় তার বাড়িতে। স্বজনদের আহাজারিতে গোটা এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।

উল্লেখ্য, পরিবারের ভাগ্য ফেরাতে ৩ বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন পারভেজ ইসলাম(২৪)। স্বপ্ন ছিলো পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর। তিনি গত ২৬ অক্টোবর সন্ধ্যায় বিদেশের মাটিতে স্টোক জনিত কারণে ইন্তিকাল করেন।