লোকসমাজ ডেস্ক ॥ আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নানা কর্মসূচি পালনের ভেতর দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দলটি এসব কর্মসূচি পালন করে। বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতারা।
যশোর : যশোরে স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্য চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার জেলা বিএনপি কার্যালয়ের সামনে রক্তদান ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ জানান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি সকাল ১১ টা বিকেল ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এসময় দলের ৩৫ জন নেতাকর্মী রক্ত দান করেন। এছাড়া দুই শতাধিক ব্যাক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, এ উপলক্ষ্যে পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। রোববার দুপুরে পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও যুবদল নেতা আব্দুল গফুর। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফ হোসেন। সবশেষে পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও পৌর এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, চৌগাছায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে বৃক্ষরোপণ করার পাশাপাশি হাসপাতালে রক্তদান করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাইফুল ইসলাম রিংকু, মাহাবুবুর রহমান তুফান, রিয়াদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, যুগ্ম আহবায়ক বিএম মিঠু প্রমুখ।

নাভারণ (যশোর) সংবাদদাতা জানান, এ উপলক্ষ্যে উপজেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষ রোপণ ও দোয়া অনুষ্ঠান হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহবায়ক খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু ও সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু জুবায়ের শাওন প্রমুখ।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা জানান, বাঘারপাড়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলার ব্র্যাক মোড়ের অস্থায়ী কার্যালয় থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলার তেতুলতলায় কওমী মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রমান মিন্টু, ইঞ্জিনিয়ার মেহেদি খন্দকার, হাবিবুর রহমান, যুবদল নেতা প্রভাষক মাসুদ আলম টিপু, পৌর বিএনপির আহ্বায়ক হিরু আহমেদ, যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার, যুবনেতা সেলিম রেজা, শাহিনুর রহমান , মেফতা উদ্দীন শিকদার, শিকদার লিটন, ছাত্রদল নেতা নাফিস ইকবাল ইসা প্রমুখ।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, লোহাগড়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঅ্যান্ডবি চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সমাবেশে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুজ্জামান তারিক। এ সময় বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জান সেলিম, পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মিলু শরিফ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আলম মুন্সি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আকতার মোল্লা, পৌর যুবদলের সদস্য সচিব শেখ হেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল হুদা প্রমুখ।

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) জানান, কালীগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । রোববার রবিবার (২৭ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে সকাল ১০ টায় আলোচনা সভা , দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় । যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সয়ম হামিদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের ঠাঁই এ দেশে আর হবে না । সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, বিএনপি নেতা আনয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানীসহ সিনিয়র নেতারা । আলোচনা শেষে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন ঝিনাইদহ জেলা কৃষক দলের সদস্য ক্বারী ফুরকান আলী । এরপর দিনব্যাপী দলটির কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ।
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, ফকিরহাটে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা।মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহিদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, কাজী মনিরুজ্জামান টুটুক, মোদাচ্ছের মল্লিক প্রমুখ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, মোরেলগঞ্জে উপজেলা ও পৌর শাখার আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকাল ১০ টার দিকে মোরেলগঞ্জ উপজেলা পৌর পার্কের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পৌর পার্কে অস্থায়ী ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। রক্তদান কর্মসূচি উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে অধিষ্ঠিত নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবদলের উপজেলা আহ্বয়ক শামীম হোসেন টিটু, উপজেলা যুবদল সদস্য সচিব, সাবেক পৌর কাউন্সিলর বি এম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদল আহবায়ক মিজানুর রহমান (পলাশ), পৌর যুবদল সদস্য সচিব শহীদুল ইসলাম ( মিঠু) প্রমুখ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমারনের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছায় বাংলাদেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মিছিল আলোচনা সভা,গাছের চারা বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। রোববার সকালে পুরাতন পরিবহন কাউন্টার চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদল আহবায়ক শেখ তৈহিদুজ্জামান মুকুল। সদস্য সচিব ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র নেতা এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আসলাম পারভেজ। বক্তব্য রাখেন,সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক,এসএম এমদাদুল হক, সেলিম নেওয়াজ, পৌরসভা যুবদলের আহবায়ক জিএম রুস্তম,সদস্য সচিব জি এম আনোয়ারুল ইসলাম,থানা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আহমেদ বাবু মীর,ইকবল হোসেন, ফয়সাল রাশেদ সনি ও রাসেল রাজা। অপরদিকে দুপুরে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয় । রোগী দেখেন ডা. সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ডা. আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক তুষার কান্তি মন্ডল,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপি আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচীব মোস্তফা মোড়ল মোহর আলী সরদার,হুরায়রা বাদশা,আসাদুজ্জামান ময়না ও গাজী মুজিবুী রহমান।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, স্বেচ্ছায় রক্ত দান, এতিমদের মাঝে খাবার বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঝিনাইদহে দিনব্যাপী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে ঝিনাইদহ জেলা যুবদলের পক্ষ থেকে উজির আলী হাই স্কুল মাঠে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় রক্ত দান করেন। পরে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল ও খাজুরা মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকেলে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস ও আশরাফুল ইসলাম পিন্টু। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুবদল অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাবে।
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, এ উপলক্ষ্যে রোববার দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়। উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজের সভাপতিত্বে সাবেক এমপি হাবিবুল ইসলামের হাবিবের বাসভবনের সামনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন ও সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক আবু জাফর, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, যুবদল নেতা রুহুল আমিন খোকন, শহিদুল ইসলাম, আলতাফ হোসেন, মোজাফফর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আব্দুস সালাম দিলু, মুছা কালিমুল্লাহ, যুবদল নেতা তাহেরুল ইসলাম, শফিউল আলম শফি, আছাদুজ্জামান আছাদ, রুহুল কুদ্দুস, সোহেল হোসেন, সোহেল রানা, মঞ্জুরুল ইসলাম, আবু রায়হান, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।





