লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে স্মরণীয় ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের দিবসটি পালন করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠান। এদিন বঙ্গবন্ধুকে স্মরণ ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিভিন্ন স্থানে প্রশাসন ও দলীয়ভাবে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর-

যবিপ্রবি : সকাল পৌনে আটটায় যশোর শহরের বকুলতলায় শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের পক্ষ থেকে যবিপ্রবির জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। অনুরূপভাবে সকাল সাড়ে নয়টায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া যবিপ্রবির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সকাল পৌনে নয়টায় যবিপ্রবি’র কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সেখানে বঙ্গবন্ধুর লেখা ও তাঁকে নিয়ে লেখা বিভিন্ন বই প্রদর্শিত হচ্ছে। দুপুর সাড়ে ১২ টার দিকে যবিপ্রবি কর্মকর্তা সমিতি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) জানান, অভয়নগরে ৭ই মার্চ পালিত হয়েছে। সোমবার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ উপজেলা আওয়ামী লীগ ও নওয়াপাড়া প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর থানা, নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, নওয়াপাড়া প্রেস ক্লাব, দৈনিক নওয়াপাড়াসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ওপর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ শীর্ষক আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, কেশবপুরে ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকাল আটটায় উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, কেশবপুর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আল আমিন মডেল একাডেমী, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, চারুপীঠ আর্ট স্কুলসহ বিভিন্ন সংগঠন। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, থানা পুলিশের ওসি বোরহান উদ্দীন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান প্রমুখ।

বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, ৭ মার্চ উপলক্ষে সোমবার বিকেলে বেনাপোল বাজারে আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সালেহ আহমেদ মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ইলিয়াস কবীর বকুল, চেয়ারম্যান আয়নাল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শার্শা ইউপি চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা, যুবলীগের শার্শা থানা সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক সোহারাব চেয়ারম্যান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এরামুল হক মুকুল, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, শার্শা থানা পুলিশের ওসি মামুন খান, বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি কামাল হোসেন ভুইয়া ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।


স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) জানান, ৭ মার্চ বাঘারপাড়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণের পর র্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার অনম আবুজর গিফারি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য রণজিত কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী ও খন্দকার শহীদুল্লাহ, থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, যশোরের চৌগাছায় ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান প্রমুখ। এ সময় সহকারী অধ্যাপক ফিরোজা খাতুন, প্রধান শিক্ষক নাসির উদ্দীন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আবৃত্তি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেণ বিশ্বাস। এদিকে ৭ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বআওয়ামী লীগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে । সোমবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো এবং পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, ডুমুরিয়ায় ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির মধ্যে ছিল স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের ভাষণ প্রতিযোগিতা ও আলোচনা সভা। এদিন বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াদুদসহ সকল কর্মকর্তাবৃন্দ। এরপর পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ডুমুরিয়া থানা, পানি উন্নযন বোর্ড, পল্লী বিদুৎ সমিতি, ডুমুরিয়া মহাবিদ্যালয় ও সরকারী বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে। পরে ৭ই মার্চ এর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, ঝিনাইদহে ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করে। জেলা প্রশাসন,পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মুজিব শতবর্ষ উপলক্ষে শতকণ্ঠে ৭ই মার্চের ভাষণ পাঠ করা হয়।
বাগেরহাট সংবাদদাতা জানান, বাগেরহাটে ৭ মার্চ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট প্রেস ক্লাব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ তন্ময় এমপি।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, তালায় ৭ মার্চ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধ্যা খাঁ বাবলি,মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত অস্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ফুলতলা (খুলনা) অফিস জানায়, ৭ মার্চ উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। মৎস্য কর্মকর্তা রনজিত কুমার রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন থানা পুলিশের ওসি (তদন্ত) এস এম শাহাদাত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী ইয়াছির আরাফাত, শিক্ষা অফিসার মুহা. আবুল কাশেম ও প্রভাষক মো. জাহাঙ্গীর আলম। এর আগে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় সভায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা মো. আসলাম খান, কাজী আশরাফ হোসেন আশু, আবু তাহের রিপন, শেখ রওশন আলী, সরদার জাকির হোসেন, আলী আযম মোহন ও ইসমাইল হোসেন বাবলু প্রমুখ।





