বিভিন্ন দেশে থাকা ৯৯ হাজার নাগরিককে ফেরাবে ইইউ

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া আরো ৯৮ হাজার ৯০০ নাগরিককে নিজেদের দেশে ফেরানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ)। শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত ইইউ কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের শুরুতে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার সময় ইইউয়ের প্রায় ৬ লাখ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছিল। শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত ৫ লাখ নাগরিককে দেশে ফেরানো সম্ভব হয়েছে।
ইইউ বলছে, কাজটি খুব বেশি চালেঞ্জিং ছিল। কারণ করোনা সংক্রমণ রোধে বিশ্বের অধিকাংশ দেশের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তাই বিশেষ চার্টার্ড (ভাড়া করা বিমান) ফ্লাইটে নাগরিকদের ফেরাতে হয়েছে। এখনও বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৯৮ হাজার ৯০০ ইইউ নাগরিক আটকে রয়েছেন। এর বেশিরভাগ এশিয়া-প্যাসিফিক এবং আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে। বাংলাদেশেও কিছু নাগরিক রয়েছে ইইউয়ের। আসন্ন দিনগুলিতে দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলে ইইউ বলছে। এই সময়ে শুধু নিজেদের নাগরিক নয়, নরওয়ে, সার্বিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক এবং যুক্তরাজ্যের অংশীদার দেশগুলোর নাগরিকদেরও উপকৃত হয়েছে বলে ইইউ জানিয়েছে। এসব দেশের ৫০ হাজার নাগরিককেও ইইউ-এর ফ্লাইটে নিয়ে দেশে ফিরিয়ে দিয়েছে।