বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঝিকরগাছায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

0
উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শোক দিবসের কর্মসূচিতে কালোব্যাজ ধারণ করে অংশ নেওয়া নেতাকর্মীদের একাংশ।। ছবি: সংগৃহীত

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা, লোকসমাজ : নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছায় বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হচ্ছে। আজ শনিবার (৩০ মে) দিনভর ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এসব কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে কোরআন খতম, নেতাকর্মীদের কালোব্যাজ ধারণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন, দুপুরে দোয়া মাহফিল এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে ঝিকরগাছার স্থানীয় সোনালী মার্কেট চত্বরে দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালোব্যাজ পরিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। এতে অংশ নেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সাবিরা সুলতানা মুন্নি এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। পরে দুপুরে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দিনভর আয়োজিত এই কর্মসূচিতে দলটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আবদুস সাত্তার।

এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন মেম্বার, উপজেলা কৃষকদলের সভাপতি আকবার আলী, মহিলা দলের নেত্রী রিপা খাতুন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা এবং সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।