বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বিডিআর কল্যাণ পরিষদ ও জেলায় ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার- ফেস্টুন নিয়ে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক সমাবেশে বিডিআর সদস্য বিএম কামরুজ্জামান, হাবিলদার আলিফ হোসেন ও মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ভারতের তাবেদার ও ফ্যাসিবাদের জননী স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে। অথচ এই হত্যার দায় চাপিয়ে ১৯ হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত ও জেল জরিমানা করা হয়। বিডিআর সদ্যদের চাকরি না থাকায় বর্তমানে তাদের পরিবারের লক্ষাধিক সদস্য মানবেতর জীবনযাপন করছেন।