বিকেএসপির শিপন ও আজমী দ্রুততম মানব-মানবী

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক॥ দেশব্যাপী তারুণ্যেরে উৎসবের ধারাবাহিকতায় বিকেএসপিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) শুরু হওয়া বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলটিকসে বিকেএসপি ২২টি স্বর্ণ, ১২ রৌপ্য ও ৩টি তাম্রসহ মোট ৩৭টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রাজশাহী বিভাগ ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৬টি তাম্রসহ ১০টি পদক নিয়ে রানার্স আপ ও নেপাল ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি তাম্রসহ ৬টি পদক নিয়ে ৩য় স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় দ্রুততম মানব-মানবী হয়েছেন বিকেএসপির শিপন মিয়া ও আজমী খাতুন। এ ছাড়াও বালক বিভাগে তামিম হোসেন ব্যক্তিগত ৩টি স্বর্ণ পদক ও বালিকা বিভাগে তাসমিয়া হোসাইন ব্যক্তিগত ৪টি স্বর্ণ পদক নিয়ে শ্রেষ্ঠ অ্যাথলেট হন।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম এ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী অ্যাথলেটদের মাধ্যমে জাতীয় দল আরও বেশি শক্তিশালী হবে তিনি মনে করেন। তিনি নেপাল ও অন্যান্য দল সমূহকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।