বিকেএসপি’র জিমন্যাস্টিকসে যশোরের ২জন নির্বাচিত

0

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র জিমন্যাস্টিকস্ বিভাগে খুলনা অঞ্চলের মধ্যে যশোরের দুই জন ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
মোনালী ঘোষ (১০) ও রিয়াদ হাসান (১০) গত ২৮ ডিসেম্বর বিকেএসপি’র খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ২১টি ক্রীড়া বিভাগে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে জিমন্যাস্টিকস্ বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
যশোর জেলার মহিলা বিভাগে নীলগঞ্জ এলাকার পঙ্কজ কুমার ঘোষ ও রূপা অধিকারীর একমাত্র কন্যা মোনালী ঘোষ ও বালক বিভাগে সবুজ গাইন ও সালমা বেগমের বড় ছেলে রিয়াদ হাসান প্রাথমিকভাবে এই পরীক্ষা নির্বাচিত হয়েছে।
৪ জানুয়ারি সকালে ঢাকা সাভার জিরানী বিকেএসপির প্রধান কার্যালয়ে প্রাথমিক পরীক্ষা শিবিরে যোগ দিতে যাত্রা করেন তারা। মোনালী ঘোষ যশোর বালিয়াডাঙ্গা প্রথামিক সরকারি মডেল স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও রিয়াদ হাসান যশোর অঙ্কুর স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র। তাদের পিতা-মাতা যশোরবাসীর কাছে দোয়া ও মঙ্গল কামনা করেছেন।