বিএনপি নেতা নাজমুল ইসলামের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ অপহরণের পর গুপ্তহত্যার শিকার যশোর জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলামের নবম মৃত্যুবার্ষিকী আজ। দলীয় ও পারিবারিক বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে দিবসটি। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালোব্যাজ ধারণ, সকাল ১১টায় কবর জিয়ারত এবং বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল। এছাড়া পরিবারের পক্ষ থেকে এদিন কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে। দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মোর্ত্তজা এলাহী টিপু। ২০১১ সালের ১৪ ডিসেম্বর রাতে একটি বিয়ে অনুষ্ঠান থেকে ঢাকায় ধানমন্ডির নিজ বাসায় ফেরার পথে মোহাম্মদপুর এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে নাজমুল ইসলামকে। পরদিন সকালে গাজীপুর জেলার দণিসালনা নামকস্থানে রাস্তার পাশ থেকে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করে গাজীপুর থানা পুলিশ। পরে নাজমুল ইসলামের লাশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের জানাজা নামাজ শেষে যশোরে আনা হয়। পরদিন সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ে এবং সর্বশেষ ১৬ ডিসেম্বর ২০১১ জোহরবাদ ঝিকরগাছার বিএম হাইস্কুল (ঈদগাহ) মাঠে জানাজা শেষে পৌর সদরের কীর্তিপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হত্যাকান্ডের ৯ বছর পার হলেও এখনো পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এছাড়া নাজমুল ইসলামের ব্যবহৃত গাড়ি, আই ফোন এপেল ফোরএসসহ কোন কিছুই উদ্ধার হয়নি। এই হত্যাকান্ডের ন্যায় বিচার দাবি করেছেন দল ও গুপ্তহত্যার শিকার শহীদ নাজমুল ইসলামের পরিবার। আলোচিত এ হত্যাকান্ডের বিরুদ্ধে নিহত নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা সুলতানা বাদি হয়ে ঢাকার মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। যার নং- ৪৯, তাং ২১-১২-২০১১ ইং। ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্ত্তজা এলাহী টিপু ও পৌর বিএনপির আহবায়ক হারুণ অর রশীদ বলেন বর্তমান সরকার মতায় আসার পর থেকে নাজমুল ইসলামের মত জনপ্রিয় বিএনপি নেতাদের গুম করে হত্যা করা হচ্ছে। তারা বলেন নাজমুল ইসলাম হত্যাকান্ডের দীর্ঘদিন পার হলেও এখনো পর্যন্ত জড়িতদের চিহ্নিত করেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। অচিরেই এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি করেছেন তারা।