বিএনপি নেতা গোলাম মোস্তফা ও রেজাউল ইসলামের মায়ের ইন্তিকাল # নার্গিস বেগম ও অমিতের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম ও জেলা ছাত্রদলের সাবেক নেতা আবুল বাশারের মা ফুলজান বিবি (৮০) ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বেলা তিনটার দিকে চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। তিনি ৬ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১ টায় নামাজে জানাজা শেষে মাহিদিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এদিকে বিএনপি নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।