বিএনপি নেতা ইমাদুলকে গুলি করে হত্যা প্রচেষ্টা মামলার আসামি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বকচর হুশতলায় স্থানীয় বিএনপি নেতা ইমাদুলকে গুলি করে হত্যা প্রচেষ্টার মামলার আসামি নজরুল ইসলাম বাবলু পাটোয়ারীকে গত শনিবার রাতে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ মে বিকেলে বকচর হুশতলায় সন্ত্রাসীরা বিএনপি নেতা ইমাদুলকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা চালায়।