বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে গয়েশ্বর চন্দ্র রায় কোনো শক্তিই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখতে পারবে না

0

মাসুদ রানা বাবু ॥ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোনো শক্তিই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখতে পারবে না। জনগণের কাছে তাকে মাথা নত করতেই হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই হবে। যে রাষ্ট্রীয় বাহিনী মনে করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, তাদেরও এই দেশে চাকরি করতে হবে। তারা যদি মনে করে অবৈধভাবে শেখ হাসিনাও ক্ষমতায় নেই,আমরাও চাকরিতে নেই, তাহলে কিছু বলার নেই।
দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের ভোলা ট্যাংক রোডে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
সমাবেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের জনগণ পাকিস্তানি বাহিনীর যে বীভৎস দৃশ্য দেখেছিল,আজ স্বাধীন দেশের জনগণকেও প্রতিনিয়ত একই দৃশ্য দেখতে হয়। পুলিশ আজ দেশের রাজা হয়েছে। শেখ হাসিনার পকেট থেকে নয়,রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের বেতন ভাতা হয়। সংবিধান তাদের জনগণের সেবা করার ক্ষমতা দিয়েছে,শাসন করার ক্ষমতা দেয় নাই। অথচ সেই পুলিশ আজ শেখ হাসিনার অবৈধ ক্ষমতা রক্ষার জন্য কথায় কথায় গুলি করে। মৃত মানুষের নামে পর্যন্ত মামলা করে। পুলিশ সদস্যদের জনগণের মুখোমুখি না হয়ে জনগণের শক্তি হয়ে তাদের পাশে দাঁড়ানো আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন,শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কি গুম,খুন আর মুদ্রা পাচার? মুক্তিযুদ্ধের চেতনা আর গুম খুন মুদ্রা পাচারের চেতনা এক নয়। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার,অর্থনৈতিক শোষণ বঞ্চনা থেকে মানুষের মুক্তি এবং একটি স্বাধীন সার্বভৌম দেশ। যে দেশে গণতন্ত্র থাকবে,সংবাদপত্রের স্বাধীনতা থাকবে,মানুষের বাক স্বাধীনতা থাকবে। এই লক্ষ্য সামনে রেখে আমরা সেদিন জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছিলাম। আজকে আওয়ামী লীগ যেভাবে মানুষ খুন করে তা পাকিস্তানি হানাদার বাহিনীকে হার মানায়। এই বাংলাদেশ দেখার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। যারা মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করতে পারলে বিএনপি মরে যাবে। কিন্তু বিএনপি মরে নাই। আজকে সেই জিয়াউর রহমানের উত্তসুরীরা এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তার সহধর্মিণী দেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচ্চার এরশাদের পতন ঘটে। আজ সেই গণতন্ত্রের নেত্রীকে সরকার বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অথচ জনগণের অর্থ লুটপাটকারী পাচারকারীদেকে বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া হয়। সরকার তাদের কিছু বলে না। জনগণের লুটপাটের অর্থের ভাগ সরকার পায় বলে তাদের কিছু বলে না। এখনো সময় আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দিন,অন্যথায় বেগম খালেদা জিয়ার কিছু হয়ে গেলে জনগণের কাছে ভয়ংকর অবস্থার মুখোমুখি হতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমানের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু,ইঞ্জিনিয়ার টি এস আইয়ূব, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা কৃষকদলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলাম,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।
সমাবেশ শেষে প্রধান অতিথির নেতৃত্বে ভোলা ট্যাংক রোড থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মুজিব সড়ক,সিভিল কোর্ট মোড়,এম এম আলী রোড,রেল রোড,চৌরাস্তা মোড় আর এন রোড হয়ে মনিহার খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি,জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু,আব্দুস সালাম আজাদ,এ কে শরফুদ্দৌলা ছোটলু,মারুফুল ইসলাম,অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল,মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু,কাজী আজম,সিরাজুল ইসলাম,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,আশরাফুজ্জামান মিঠু,মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.শহীদ ইকবাল হোসেন,অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজি মতিয়ার রহমান,ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু,শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু,চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম,বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমান,কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস প্রমুখ।