বাঘের থাবায় আহত হরিণকে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ বাঘের থাবায় আহত মায়া হরিণকে (বার্কিং ডিয়ার) চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে হরিণটিকে অবমুক্ত করা হয়। এর আগে গত সোমবার সন্ধ্যায় বাঘের আক্রমণে ক্ষত-বিক্ষত হয়ে লোকালয়ে চলে আসে হারিণটি। পরে সুন্দরবন সংলগ্ন বরইতলা গ্রামের জনৈক আবদুল মান্নানের বাড়ি থেকে আহত হরিণটি উদ্ধার করে বন বিভাগ। সুন্দরবন করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বাঘের থাবায় আহত হরিণটিকে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া আহত মায়া হরিণটি পুরুষ এবং এর বয়স ৪-৫ বছর। বাঘের থাবায় হরিণটির শিং ও পায়ে মারাত্মক ক্ষত হয়েছিলো।