ডেঙ্গু প্রতিরোধে যশোর মেডিকেল কলেজের শোভাযাত্রা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা করেছে যশোর মেডিকেল কলেজ। বৃহস্পতিবার যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমনের নেতৃত্বে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশসানিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে দড়াটানা মোড় হয়ে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

এ সময় পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও আহসান হাবিব, যশোর মেডিকেল কলেজের শিক্ষক অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক ফারুক এহতেশাম পরাগ, সহকারী অধ্যাপক এ এস গাজী শরীফ উদ্দিন, সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম, ইকবাল আহমেদ প্রমুখ।