বাঘারপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভালো কাজের স্বীকৃতি পেলেন ১২ জন

0

 

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো কাজের স্বীকৃতি পেলেন ১২ জন স্বাস্থ্যকর্মী। জনগণের দ্বোর গোড়ায় সেবা পৌছে এ স্বীকৃতি পেলেন তাঁরা। স্বীকৃতি পাওয়া কর্মীরা হলেন স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার।  মঙ্গলবার দুপুর পৌনে ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাক আহমেদ, ডা. চিন্ময় মিত্র, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মনিরা খাতুন। প্রসঙ্গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যারা ভালো কাজ করেছেন তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়।