বাঘারপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বুধবার যশোরের বাঘারপাড়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এদিন সকালে বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ইয়াহিয়া আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোহাম্মদ শাহজাহান, পৌর সভার কাউন্সিলর শরিফুল ইসলাম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, বাঘারপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ে অবস্থিত সততা স্টোর উদ্বোধন করেন।