বাঘারপাড়ায় ৮৫ বোতল ফেনসিডিলিসহ আটক ২

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে ৮৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারীরা হলো,যশোরের শার্শা উপজেলার যদুনাথপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৩) ও উলাসী খোলপাড়া গ্রামের মৃত আরশাদ আলী কবিরাজের ছেলে মাহাতাব ফকির (৩৪)। বাঘারপাড়া থানার ওসি রোকিবুজ্জামান জানান, রোববার আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।