বাঘারপাড়ায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। এদিন সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ অংগ সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে। সকালে উপজেলা প্রশাসন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রনজিৎ কুমার রায় এমপি, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি , সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ, আর এম ও ডা. খায়রুল্লাহ আল মুদাছির, ডা. মোস্তফা কাইয়ুম, ডা. সাজিয়া আক্তার প্রমুখ।
যশোর -৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর পক্ষে আলাদাভাবে দিনটি পালন করা হয়।