বাঘারপাড়ায় শিক্ষার্থীদের টিকা দান শুরু

0

স্টাফ রিপোর্টার॥ বাঘারপাড়ায় ম থেকে শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের আওতায় ১২ থেকে ১৮ বছরের মধ্যের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল ৯টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনে জহুরপুর ও বন্দবিলা ইউনিয়নের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান জানিয়েছেন, ১১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের টিকা দান কার্যক্রম চলবে। যাদের বয়স ১২ থেকে ১৮ এর মধ্যে শুধু তাদেরকেই টিকা দেওয়া হবে। জানাগেছে, উপজেলায় স্কুল, মাদ্রাসা ও কলেজ মিলে মোট ৯৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে। এর আগে উচ্চ মাধ্যমিকের ২ হাজার ১ শত ৫১ পরীক্ষার্থীকে টিকা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, এ কার্যক্রমে ফাইজার কোম্পানির টিকা দেওয়া হচ্ছে।