বাঘারপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ মোটরসাইকেলের ধাক্কায় যশোরের বাঘারপাড়ার কৃষ্ণনগর গ্রামে লাবিব (৬) নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। লাবিব কৃষ্ণনগরে গ্রামের বিপুল হোসেনের পুত্র। সূত্র জানিয়েছেন, গতকাল দুপুরে লাবিব তার বাড়ির সামনে রাস্তার উপর দাঁড়িয়েছিল। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুপুর আড়াইটার দিকে লোকজন আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।