বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ইন্তিকাল

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসের (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পাশে একটি মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার রাষ্ট্রের পক্ষে গাড অব অনারে নেতৃত্ব দেন। জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।