বাঘারপাড়ায় গৃহস্তের বাড়িতে দিনমজুর খুন

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বাঘারপাড়ায় গৃহস্তের বাড়িতে এক দিনমজুর খুন হয়েছেন। শ^াসরোধ করে হত্যার পর ওই দিন মজুরের গোপনাঙ্গ কেটে নেওয়া হয় ও চোখ উপড়ে ফেলা হয়। নিহত ব্যক্তিন নাম নকিম উদ্দীন (৬০)। তিনি বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধুপখালি গ্রামের মুত দলিল উদ্দীনের ছেলে। ঘটনাটি ঘটেছে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের বেনজির আহম্মদের বাড়িতে।
বেনজির আহম্মদ জানিয়েছেন, গত বৃহস্পতিবার বাঘারপাড়ার ছাতিয়ানতলা হাট থেকে ধান কাটার জন্য তিনজন দিনমজুর নিয়ে আসেন। তিন জনের একজন হচ্ছেন নিহত নকিম উদ্দীন। অপর দুই জনের বাড়ি চুয়াডাঙ্গায়। কাজ করা নিয়ে ওই তিনজনের মধ্যে বিবাদ হয়। চুয়াডাঙ্গার একজন রবিবার বিকালে নিজ বাড়িতে চলে যান। এদিন রাতের খাওয়া শেষে নিহত নকিম উদ্দীন ও অপরজন একই ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সোমবার ভোর সকালে কাজের জন্য তাদের ডাকতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা। এসময় তিনি ভিতরে প্রবেশ করে দেখতে পান শুধু নকিম উদ্দীন আছেন, অপরজন নেই। ঘরের লাইট জ¦ালিয়ে দেখেন গলায় রশি প্যাচানো ও রক্তমাখা নকিম নিথর হয়ে পড়ে আছে। এরপর বাঘারপাড়া থানা পুলিশে খবর দেন। সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। চুয়াডাঙ্গার ওই দুইজনের বিস্তারিত নাম ঠিকানা বলতে পারেননি বেনজির।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জনিয়েছেন, ধারনা করা হচ্ছে চুয়াডাঙ্গার এ লোকটিই হত্যাকা-টি ঘটিয়েছে। নিহত নকিম উদ্দীনকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর তার গোপনাঙ্গ কাটা হয়েছে, একই সাথে দুটো চোখও উপড়ে ফেলেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।