বাঘারপাড়ায় কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের সংবর্ধনা

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ায় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের সংবর্ধনা, ইউনিয়ন বিএনপির কমিটির পরিচিত সভা ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার দরাজহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে ছাতিয়ানতলা বাজারে এ অনুষ্ঠান হয়।

দরাজহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং দরাজহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. টিএস আইয়ুব। এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো বিনির্মাণে ৩১ দফা আপনাদের মুক্তির প্রতিচ্ছবি।

দীর্ঘ সতের বছরের বঞ্চনার যন্ত্রণা ঘুচবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। যারা ফ্যাসিস্ট সরকারের সময় মিথ্যা মামলায় কারাগারে থেকে সহায় সম্পদ হারিয়েছেন তাদের বিষয় অবশ্যই দল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সম্পাদক মফিজুর রহমান লিটন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এখলাস হোসেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহদ, বাঘারপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, দরাজহাট ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের সভাপতি আবু তালেব বিশ্বাস বিশ্বাস।

অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ ৪৯জন কারা নির্যাতিত নেতা-কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এদিনে বাসুয়াড়ি, দোহাকুলা, ধলগ্রাম ইউনিয়নে একই অনুষ্ঠান পালন করা হয়।