বাগেরহাটে ৫০০০ দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলার ৫ হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে মোল্লাহাট উপজেলা সদরের দলীয় কার্যালয়ে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি ও পাঞ্চাবী। এরআগে এমপি শেখ হেলাল উদ্দিন নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।