বাগেরহাটে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালে ৫ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে হাসান মীর (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বিকেলে রামপাল উপজেলার সরাপপুর গ্রামের অভিযুক্তের সুপারি বাগানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাব-৬ খুলনার সদস্যরা অভিযান চালিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার হাসান মীর রামপাল উপজেলার সরাফপুর গ্রামের হাবিব মীরের ছেলে। শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছুদ্দিন বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৫ম শ্রেনির ওই শিক্ষার্থীর সাথে দেখা হয় হাসান মীরের। এসময় হাসান মীর বলেন, তোর মা আমার বাড়িতে আছে, আমার সাথে চল। তখন ওই শিক্ষার্থীকে সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে হাসান মীর। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওই রাতেই অভিযুক্ত হাসান মীরকে আসামী করে মেয়েটির বাবা বাদী রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামী হাসান মীরকে গ্রেফতার করেছে র‌্যাব। ওসি আরও বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।