বাগেরহাটে ১৫ লাখ টাকা পেল ১৫০ নারী উদ্যোক্তা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে ১৫০ জন নারী উদ্যোক্তার মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুর রহমান।
বাগেরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্যোক্তাদের কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা কাওসারুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানসহ আরও অনেকে।
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের পাঁচটি ট্রেডে ১৫০ জন নারী উদ্যোক্তাকে ১৪ লাখ ৭৯ হাজার ৭ শ টাকার চেক প্রদান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, অল্প শিক্ষিত নারীদের হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। যাতে তারা নিজ নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজ স্বাবলম্বী হয়ে অন্যকেও সহযোগী করতে পারে এজন্য সরকারের আন্তরিকতার চেষ্টার ঘাটতি নেই।