লোহাগড়া হাসপাতালে ফলমূল পেয়ে রোগীরা হতবাক ও খুশি

0

 

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল) ॥ হঠাৎই রোগীরা পেলেন হরেক রকমের ফলমূল। ফলমূল বিতরণে রোগীরা যেমনটা হয়েছেন হতবাক, তেমনটাই হয়েছেন খুশি। একান্ত ব্যক্তিগত অর্থায়নে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক রোগীদের জন্যে এ ফলমূল বিতরণ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাসুদ। খোঁজ নিয়ে জানা গেলা, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ আয়োজনটি করা হয়েছে।
সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া হাসপাতালে ভর্তি প্রায় ৫৫ জন রোগীর সামনে হাজির হন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাসুদ। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, ডা. পান্থ বিশ্বাস, ডা. মো. শরিফুল ইসলাম, প্রশান্ত ঘোষ(এম,টি ইপিআই), নার্সিং সুপারভাইজার বিজলী রাণী পাইকসহ রোগীদের সেবায় নিয়োজিতরা উপস্থিত ছিলেন।
হঠাৎ রোগীরা একসাথে বেশকয়জন ডাক্তারকে ওয়ার্ডে দেখতে পেয়ে প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি। কিছু সময় পরই ডা. এস এম মাসুদ এবং ডা. মো. আব্দুল্লাহ আল মামুন রোগীদের মাঝে আম, আপেলসহ অন্যান্য ফলমূল বিতরণ শুরু করলেন। এছাড়াও রোগীদের মাঝে উন্নতমানের খাবারও বিতরণ করা হবে।
কি কারণে রোগীদের ফলমূল দেয়া হচ্ছে তা জানার আগ্রহ ছিলো প্রায় সকল রোগীরই। স্বয়ং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাসুদ রোগীদের বললেন, ‘আপনারা জাতির জনকের জন্য দোয়া করবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামান্য মানসিক স্বস্তি দেবার জন্যে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফলমূল-খাবারের ব্যবস্থা করেছি। আপনাদের সুস্থতা আশা করছি।’