বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাস ইমাদ পরিবহন ও একটি জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে জিপের চালক শুভ এালাহী (২৪) নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে জিপের চালক ও পাঁচ আরোহী গুরতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন স্থানীয়রা। আহতরা হলেন, ইফতি, দিয়ান, সাকরিন,রিনি ও আবির। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রতক্ষদর্শী নান্টু মিয়া বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের সাথে কাহালপুর পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটো গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচরে গেছে। জিপটির সামনে সরকারি লোগো ছিল।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পুলিশ পরিদর্শক আবুল হাসান বলেন, সংঘর্ষে
গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচরে গেছে। এতে জিপ গাড়ির চালকসহ ৬জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়ার পথে জিপের চালক শুভ এলাহী মারা যান। দুর্ঘটনার পরেই ইমাদ গাড়িটির চালক ও হেলপার পালিয়েছে। গাড়ি দুটি রাস্তার পাশে রয়েছে। নিরাপদে নেয়ার চেষ্টা করছি।
আবুল হাসান আরও বলেন, নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি।