বাগেরহাটে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতৃবৃন্দেও মতবিনিময়

0

বাগেরহাট সংবাদদাতা॥ দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনই বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করেছেন বিএনপি নেতারা। রোববার সকালে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় ও উচ্চ বালক বিদ্যালয়ের গিয়ে ও শিক্ষার্থীদের সাথে বিনিময় করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম সালাম।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্যে দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সমশের আলী মোহন, আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, যুবনেতা আইউব আলী মোল্লা, মো. সাজ্জাদ হোসাইন, বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, জাসাস নেতা সাংবাদিক কামরুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক হাছিবুর রহমানসহ ছাত্র ও যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ।