বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

0

বাগেরহাট সংবাদদাতা॥ নতুন বছরের প্রথম দিনে বাগেরহাট জেলার সর্বত্রই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করা হয়েছে। শনিবার সকালে শহরের বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ শিক্ষক ও অভিবাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে কোমলমতি শিক্ষার্থীরা বই হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন। এছাড়া জেলা সদরের সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বাগেরহাট জেলায় ২ লাখ ১০৫ জন শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীদের মধ্যে এবার ২২ লাখ ৩০ হাজার ৩শ ৮৬ খানা বইর চাহিদা রয়েছে। তবে পহেলা জানুয়ারি পর্যষন্ত ১৭ লাখ ৯৫ হাজার ৮শ ৭৩ খানা বই আমরা পেয়েছি। বাকি বই ৩ থেকে ৪ দিনের মধ্যে বাগেরহাট পৌছাবে বলে আশা করেন তিনি। বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে কোমলমতি শিক্ষার্থীরা হাতে বই বিতরণ করা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই পৌছে দেয়া হবে।