বাগেরহাটে কিশোর মোটরসাইকেল চালক নিহত

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে লাবিব শেখ (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া নামক স্থানে একটি বটগাছের সাথে লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে লাবিব ও তার সাথে থাকা কিশোর সাদিক শেখ (১৩) গুরুতর আহত হয়। এসময় সে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিণ। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় লাবিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন।
নিহত লাবিব খুলনা জেলার বটিয়াঘাটা নারায়নখালীর কবির শেখের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফকিরহাটে ভাড়া থাকত। সে ফকিরহাট সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল ওই দুই শিক্ষার্থী। বাহিরদিয়া এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে একটি বট গাছের সাথে
ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক লাবিব মারা যায়।