বাগেরহাটে কসমেটিক্স ব্যবসায়ীকে জরিমানা

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে পণ্যের গায়ে আমদানিকারকের লেভেল না থাকায় জাহাঙ্গীর হোসেন নামের এক কসমেটিক্স ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে বাগেরহাট শহরের হরিণখানা এলাকার কসমেটিক্সের দোকান শামীমা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক ইমরান হোসেন জরিমানার আদেশ দেন।
তিনি বলেন, শামীমা এন্টারপ্রাইজে বেশকিছু বিদেশি পণ্যে আমদানিকারকের লেভেল ছিল না। এই কারণে বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে দোকানে পাওয়া বিভিন্ন বিদেশি পণ্যের প্রায় ১৫শ লেভেল পুড়িয়ে দেয়া হয়েছে। পণ্যগুলো আসল কি নকল তা জানা যায়নি। আমদানিকারকের লেভেল না থাকা পণ্যগুলোকে ফেরত দিতে বলা হয়েছে।