বাগেরহাটে করোনাভাইরাস বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে করোনাভাইরাস বিষয়ে সচেতন করতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা তাঁতী লীগের উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, আদালত চত্বর ও দূরপাল্লার বাসের যাত্রীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় বাগেরহাট জেলা তাঁতী লীগের আহবায়ক এ. বাকী তালুকদারের নেতৃত্বে সদস্য সচিব অ্যাড. ইফতেখারুল ইসলাম রানা, তাঁতী লীগ নেতা জাহিদুল ইসলাম, মো. সজিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন ৩০ হাজার লিফলেট বিতরণ করা হয়। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্যানা টানানো হয়। অপরদিকে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।