বাগেরহাটের কচুয়া প্রেসকাবে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের কচুয়া উপজেলা প্রেসকাবের সদস্যদের বুনিয়াদি প্রশিণ সম্পন্ন হয়েছে। কাবের মীর সাখাওয়াত আলী দারু অডিটোরিয়ামে শনিবার দিনব্যাপি এই প্রশিণ অনুষ্ঠিত হয়। সকালে প্রশিণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। প্রেসকাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে সময় টিভি ও লোকসমাজ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি এসএস শোহান প্রশিণ প্রদান করেন। প্রেসকাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামানসহ কচুয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা প্রশিণে অংশ গ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ প্রশিণার্থীদের হাতে সনদ তুলে দেন ।