বাগআঁচড়া বিএনপির উদ্যোগে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন পালন

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ উৎসবমুখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ৫১তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে।

গত সোমবার রাতে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীরা তাদের এই প্রিয় নেতার জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন।

জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস। এছাড়া বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রবীণ ও তরুণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে অনিন্দ্য ইসলাম অমিত ও তাঁর পরিবারের দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম খায়রুল আলম।