চৌগাছা ও মহেশপুর উপজেলার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছেএতে অংশ নেয় চৌগাছা ফুটবল একাডেমি ও মহেশপুর ফুটবল একাদশ।

মঙ্গলবার বিকেলে চৌগাছা সরকারি কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল।

এ সময় ক্রীড়া ব্যক্তিত্ব আব্দার রহমান, বিএম আইনাল হোসেন, বিএম আজিম উদ্দিন, হুশিয়ার রহমান, আজগার আলী, আকুল হোসেন, মফিজুর রহমান মফিজসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও দুই দলের খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। খেলার বিরতি পর্যন্ত চৌগাছা ফুটবল একাডেমি ১-০ গোলে এগিয়ে ছিলো।

রেফারির দায়িত্ব পালন করেন মমিনুর রহমান মমিন, জাফর ইকবাল লিটন ও জিয়াউর রহমান।